বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: আব্দুল আজিজ এমপি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন
সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: আব্দুল আজিজ এমপি

  নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ বলেছেন, সমাজের বিবেক হচ্ছে সাংবাদিকরা। সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরকারের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। 


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় কয়েকটি প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।


তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। এসব বিষয় সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের বিবেক-বুদ্ধি, চেতনা, পরামর্শ অত্যাবশ্যক।


 সভায় সাংবাদিকদের যৌক্তিক দাবী ও পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং তিনি বলেন, পেশাগত কার্যক্রম গতিশীল করতে সার্বিক সহযোগিতা করা হবে। 


উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এলাকার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা দরকার। এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুর রহমান, আশরাফুল ইসলাম, অহিদুল হক, জাহিদুল ইসলাম, সুরুজ আলী, মাহামুদুল হাসান মেমন, হযরত আলী, মাহবুবুর রহমান,  অমর ডি কস্তা প্রমুখ।