বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি অধিকার নিয়ে জেলা সমন্বয় সভা

নাটোর প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি অধিকার নিয়ে জেলা সমন্বয় সভা

নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা এবং ভূমি অধিকার ও ভূমি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা নিডা, অর্পা, লাস্টার ও পিকেএসএসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।


নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসনব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজিত এ সমন্বয় সভায় স্বাগত বক্তব্য দেন, নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি এবং সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও কার্যক্রম উপস্থাপন করেন, অর্পার নির্বাহী পরিচালক ওহিদুজ্জামান।


এ সময় বক্তব্য দেন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, লাস্টারের নির্বাহী পরিচালক লায়লা আনজুমান আরা, আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ ওরাঁওসহ অন্যান্য অতিথিরা।


সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তি, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং ভূমির অধিকার ও ভূমির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।


এ সময় নাটোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নাটোর পৌেরসভার প্রশাসক শামীম হোসেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৃণমূল পর্যায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত সভাটি সঞ্চালনা করেন, আবু রায়হান।