রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী মহানগরীর মসজিদ, মাদ্রাসা, ইদগাহ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইদগাহ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পরিচালনা কমিটির সদস্যবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর জামেয়া রাবেয়া জান্নাতুলবাকী মাদ্রাসা, কাজলা সাঁকোপাড়া জামে মসজিদ, আহম্মদ নগর জামে মসজিদ, কাজলা সাঁকোপাড়া ইদগাহ ও আটকোষী হাজী কশিমুদ্দিন ইদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন কাজলা সাঁকোপাড়া জামে মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামেয়া রাবেয়া জান্নাতুলবাকী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কাজলা সাঁকোপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ড. হাসান আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, কাজলা সাঁকোপাড়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ, সিনিয়র সদস্য জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি ইমরান আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নগরীর ১৮নং ওয়ার্ডের আহম্মদ নগর জামে মসজিদ ও আটকোষী হাজী কশিমুদ্দিন ইদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে তাঁরা এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নেতৃবৃন্দ প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মসজিদ ও ইদগাহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে আহম্মদ নগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোসাবের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম এবং আটকোষী হাজী কাশিমুদ্দিন ইদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন ও সহ-কোষাধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।