রাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ক্রয় পরিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) মোছাঃ সুলতানা রাজিয়া। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।