মহাদেবপুরে গাছের চারা বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে নওগাঁর মহাদেবপুর শিয়ালী অর্পন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শিয়ালী অর্পন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো:আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি বিভাগীয় সমবায় পরিদর্শক মো:রফিকুল ইসলাম গাছের চারা রোপণ ও বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা সমবায় পরিদর্শক অনিরুদ্ধ মুখার্জী,উপজেলা সমবায় অফিসার পলাশ কুমার প্রমানিক।
এ সময় উপস্থিত ছিলেন, সমবায় সহকারী পরিদর্শক জোৎস্না খাতুন,সাধারণ সম্পাদক মো:শহীদুল ইসলাম,ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদ,মাঠ কর্মী শাহাদাৎ হোসেন প্রমুখ।