বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবি গ্রেফতার

নগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার করা হয়।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগান এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আরশেদের মেয়ে ও মো. আশিকের স্ত্রী মোসা. সুর্বণা (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০ টাকা জব্দ করা হয়।


এছাড়াও বিশেষ মাদকবিরোধী টিম ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে হাসিব মাহমুদ ওরফে বিশাল (২৩)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে বিশালকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়।


অন্যদিকে বিশেষ মাদকবিরোধী টিম ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার উপশহর ০২ নম্বর সেক্টর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে নিয়াজ মোর্শেদ রাব্বি (৩৪) এবং আব্দুর রহমানের ছেলে হোসেন প্রামানিক (৩৪)-কে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।