বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বড়াইগ্রামে ৬২ পিসইয়াবাসহ ২ জন প্রেফতার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭ অপরাহ্ন
বড়াইগ্রামে ৬২ পিসইয়াবাসহ ২ জন প্রেফতার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৬২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ এলাকার একটি ইট ভাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো ধানাইদহ পূর্বপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. সামিউল ইসলাম (২৭) ও কয়েন মোখলেছুর রহমানের ছেলে মো.শাকিল আহমেদ (২২)। 


র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে ধানাইদহ এলাকার একটি ইট ভাটার ঝুপরি ঘরে অভিযান চালিয়ে সামিউল ইসলাম ও শাকিল আহমেদকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


পরে আটক দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করাহয়েছে।