নগরীতে মাদকসেবিকে এক মাসের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তালাইমারী পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করে।
অভিযানকালে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে বাবু মিয়া (২১)-কে গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাকে মাদকদ্রব্য সেবন করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করে।