নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে কাটাখালী থানা পুলিশ রনহাট পশ্চিমপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে হৃদয় (২৮)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।