শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই যুবক আটক
শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে থানা-পুলিশ।
আটক দুজন হলে- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৩) এবং তারাপুর মোড়লপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রুবেল আলী (২১)।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাস ও এএসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারে মোস্তফা মার্কেটের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।