বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহীর পবা থানা এলাকায় ৬১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বড়গাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলো, পবা উপজেলার বড়গাছী পূর্বপাড়ার সালাম মণ্ডলের ছেলে রাসেল আলী (২৪), শিরলিয়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে দুলাল (৫০) এবং বড়গাছী কারিগরপাড়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে সিরাজ আহমেদ (২০)।


এসআরবি-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বড়গাছী শেখপাড়া গ্রামের একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে অবস্থান করছেন। পরে এসআরবি-৫-এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়।


অভিযানকালে ঘটনাস্থল থেকে রাসেল আলী, দুলাল ও সিরাজ আহমেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬১ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।


এসআরবি-৫ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।