বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আদিবাসী লেখক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
আদিবাসী লেখক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

আদিবাসী লেখক ফোরাম-বাংলাদেশ ও ইন্ডিজেনিয়াস হেরিটেজ স্টুডিও এর যৌথ আয়োজনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় নগরী বাটার মোড়স্থ পান্ডুলিপি বই বিপনন কেন্দ্রে আদিবাসী ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিকাশ  ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এনএজিআর এর নির্বাহী পরিচালক র্স্টিফেন সরেনের সভাপতিত্বে ও ইন্ডিজিনিয়াস হেরিটেজ স্টুডিও সঞ্চালক  জন পল সরেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক,  প্রগতির সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু, মাসাউস এর পরিচালক মেরিনা হাসদা, লেখক সুভাষ মার্ডি, জেমস কিস্কু, শিল্পী রুমেলা হেমব্রোম, মিলন মার্ডি, কাকনহাট মানোয়া এর সম্পাদক নিখাইল সরেন, ইলিয়াস সরেন, ইথিওপিয়ান প্রতিনিধি গেমাচু, এম সিসি কান্ট্রি প্রতিনিধি  গ্রেক, কবি মনিকা মারান্ডিসহ প্রমুখ। সভায় আদিবাসী ভাষা ও সংস্কৃতি ধরে রাখার বিভিন্ন কৌশল ও কার্যক্রম নিয়ে অনেক আলোচনা হয়।