বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।


বিজিবি জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ রবিউল ইসলামকে আটক করা হয়।


আটক রবিউল শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা।


এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।