বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী অন্ধ কল্যাণ সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
রাজশাহী অন্ধ কল্যাণ সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশের জাতীয় সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, রাজশাহী শাখার নিবাহী কমিটির ষষ্ঠ তম সভা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় সমিতির নিজস্ব কায্যালয় ও রাজশাহী বিএনএসবি চক্ষু হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


সমিতির চেয়ারম্যান প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মুরতজা রেজা কোরাইশীর পরিচালনায় অনুসঠিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির ভাইস চেয়ারম্যান আবু হেনা মুস্তফা কামাল ও মুখলেসুর রহমান শাহ জাকি,  কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক নাজমুল আবেদীন টুবলু,  নির্বাহী সদস্য ডা. মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আবু মোত্তালেব বাদল, ওয়াহিদুল হুদা ডালটন প্রমুখ। 


সভায় আগামী ৮ অক্টোবর বিশ্ব দৃস্টি দিবস উদযাপন এবং নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে সমিতির বাষিক সাধারণ সভা বা এজিএম করার সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত অনুষ্ঠান করার জন্য ২টি শক্তিশালী কমিটি গঠন করা হয়।