বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

স্থানীয় দাবা প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
স্থানীয় দাবা প্রতিযোগিতার উদ্বোধন

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে দুই দিনব্যাপী জুনিয়র ও সাব জুনিয়র,মহিলা ও সিনিয়র দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দাবা সমিতির সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক শেখ মনিরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি বলেন, দাবা একটি বুদ্ধিমত্তার খেলা  যে যতো ধর্য্য ধরে খেলতে পারবে সে ততোই এগিয়ে যাবে। কোন খেলায় তাড়াহুড়া খেলা যাবেনা তাতে ভালো রেজাল্ট আসা করা যায়না। এই প্রতিযোগিতায় প্রায় ৩০ জন দাবাড়ু অংশগ্রহন করছে। বিচারকের দায়িত্ব পালন করছেন  কাওসার আলী ইতি ও মাহাবুবুর রহমান মিলন।