চারঘাটে বুধিরহাট কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু
চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর বুধিরহাট কলেজ কর্তৃক ২০২৬-২৭ বর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১টায় ভায়ালক্ষীপুর বুধিরহাট কলেজের বাংলা বিভাগের প্রভাষক আখতারুজ্জামান এর সঞ্চালনায় বুধিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাওয়াবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুধিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাওয়াবুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ওবায়দুল হক, জিয়ারুল ইসলাম, জীব বিজ্ঞানের প্রভাষক রূপালী বেগম, জীববিজ্ঞান প্রদর্শক নজরুল ইসলাম বাচ্চু, ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ফজলুর রহমান,সাধারন সম্পাদক লুৎফর রহমান,শিক্ষক -কর্মচারী সহ অভিভাবক সদস্য এবং ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের সভাপতি মোজাম্মেল হক বলেন, শিক্ষার মান উন্নয়ন করার জন্য এবং আবারো শিক্ষার্থীরা শিক্ষার টেবিলের ফিরে আসুক এবং এই কলেজের মান উন্নয়ন ও লেখা পড়ায় আরো উন্নয়নের গতিশীল করার আহবান জানান। শিক্ষকরা যাতে ঠিক সময়ে কলেজে অবস্থান করে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
শেষে কলেজের সভাপতি মোজাম্মেল নিয়মিত শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী উপস্থিত থাকা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা দেখার জন্য অধ্যক্ষকে পরামর্শ দেন এবং বিশেষ পুরস্কার উপহার দেওয়ার ঘোষণা দেন সভাপতি।