নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম লাইনপাড়া (নতুনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. জামিল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় শরিফুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও বোয়ালিয়া থানা পুলিশ ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ১ টার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত চান চিশতিয়ার ছেলে মো. বাচ্চু চিশতিয়া (৪৭)-কে গ্রেপ্তার করে। এসময় বাচ্চুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।