বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোর পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে পৌর প্রশাসক

নাটোর প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন
নাটোর পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে পৌর প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নাটোর পৌরসভা এলাকায় তিন মাসব্যাপী পরিচালিত বিশেষ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চলমান কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের শরীর চর্চ ক্লাব এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেন, নাটোর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম হোসেন।


পরে তিনি শহরের নীচাবাজার, আলাইপুরে চিতলগারি ড্রেন, বড় হরিশপুর, মাদ্রাসা মোড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে ড্রেনসমূহ পরিষ্কার, ঘাস-ঝোপ-জঙ্গল অপসারণ করা হচ্ছে। যুগপৎভাবে চলছে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম।


নাটোর পৌর প্রশাসক বাসসকে বলেন, গত তিন সপ্তাহ থেকে পৌরসভা এলাকায় জোরদারভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করা। পৌরবাসী সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।