নাটোরে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়য়ন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। তাদের প্রতিহত করতে তারা যদি আগুন সন্ত্রাস বাদ না দেয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। অতিতে তারা যে ভাবে রাজপথে ছিলো এখনো রাজপথে থেকে সাধারন জনগনকে নিয়ে তাদের আগুন সন্ত্রাসকে দমন করা হবে।#