বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৩ অপরাহ্ন
পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার থান্দারপাড়া, খুঁটিপাড়া ও শিবপুরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।


অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানের সময় মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩ জনকে আটক করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ৬ মাস এবং অপর দুইজনকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।


উপজেলা প্রশাসন জানায়, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের পাশাপাশি সমাজ ও যুবসমাজের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।