বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে মুদি দোকানি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
নগরীতে মুদি দোকানি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নগরীর মুদি দোকানি বারিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। এরা হলেন, নগরের ভাটাপাড়া এলাকার মো. ইসরাইল (৩০) ও একই এলাকার মো. হানিফ (৪৫)। সোমবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এসআরবি-৫ এর একটি দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে নগরের লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকায় পূর্বশত্রুতার জেরে মুদি দোকানি বারিউল ইসলামের দোকানে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এটি দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন দোকানি বারিউল।  তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে থানায় হত্যা মামলা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানিয়েছে, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে এসআরবি।