নগরীতে এক অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে জুয়া প্রতিরোধে আরএমপির বিশেষ টিম অভিযান পরিচালনা করে ১ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর বিকাল সোয়া ৪টার দিকে আরএমপির বিশেষ টিম বোয়ালিয়া থানার হাদির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সাধুর মোড় গ্রামের মো: মিজানুরের ছেলে মো: শাহিন (৩৪)-কে গ্রেপ্তার করে।
এ সময় আসামি শাহিনের হেফাজত থেকে জব্দ করা ১টি মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ২টি মোবাইল সিমকার্ড, ২টি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ২টি অ্যাপস পাওয়া যায়।
আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।