বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন
রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।


রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুই দিনব্যাপী এ বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।


অভিযানে এক্সকাভেটর ও ১৪.৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন ৩টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে মোট ৪৪ ট্রিপের মাধ্যমে জমে থাকা বর্জ্য অপসারণ করে পুরো এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।


পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।