বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বদলগাছীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন
বদলগাছীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বল বীর বল উন্নত মম শির, শির নেহারী আমারি নতশির ওই শিখর হিমাদ্রির’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। 



অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, চেয়ারম্যান সাইদুর রহমান কেটু প্রমুখ। আলোচনা শেষে নজরুল সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠিত হয় একং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।