বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

প্রভাতী সংঘের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক মনিরুল ইসলাম

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
প্রভাতী সংঘের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক মনিরুল ইসলাম

রাজশাহীর ঐতিহ্যবাহী ক্লাব প্রভাতী সংঘের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগের কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটিও ঘোষণা করা হয়েছে। 


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ক্লাবের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাতী সংঘের সাধারণ সভায় আগের কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়াও মনিরুল ইসলামকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে নতুন কমিটি গঠন করার  দায়িত্ব দেয়া হয়।