বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দুদকের মামলায় কারাগারে বাঘায় সাবেক মেয়র আক্কাছ

বাঘা প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:০০ অপরাহ্ন
দুদকের মামলায় কারাগারে বাঘায় সাবেক মেয়র আক্কাছ

রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুদকের মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলা বিশেষ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


জানা গেছে, আক্কাছ আলী ২০০৬ সালের ২৯ মার্চ বাঘা পৌরসভার চেয়ারম্যান হন। ২০২২ সালের ২৯ ডিসেম্বর আবার মেয়র নির্বাচিত হন। আক্কাছ আলীর নামে দুদকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ২৮ অক্টোবর দুদকের রাজশাহী উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা দুটি দায়ের করে। এই মামলায় উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পেয়েছিলেন তিনি। জামিনের সময় মামলার সঙ্গে ১০ লাখ টাকা জমা দেওয়ার অঙ্গীকার করে লিখিত অঙ্গীকারনামা দিয়েছিলেন।


২৫ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হয়। ২৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ১০ লাখ টাকা জমা দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ জমা না দিয়ে মঙ্গলবার তিনি পুনরায় আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন গ্রহণ না করে পূবের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।