বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গোমস্তাপুরে আমবাগানের সড়কে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন
গোমস্তাপুরে আমবাগানের সড়কে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমবাগানের সামনে কাঁচা সড়কে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামের শফিকুল ইসলাম কালুর আমবাগানের সামনে এ অভিযান চালানো হয়।


পুলিশ জানায়, গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ধুলাউড়ি গ্রামের মৃত আইনাল হকের ছেলে এনামুল হককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।


এ ঘটনায় এনামুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ  জানিয়েছেন, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত  সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ এগিয়ে আসলে মাদকের আগ্রাসন  থেকে যুবকদের বাঁচানো সম্ভব বলে মনে করেন তিনি।