বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণ করে সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জন উপলক্ষে সেমিনারে অংশগ্রহণকারী রাজশাহী বিভাগ কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দ  ও প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সেমিনারে অংশগ্রহণ এবং সম্মাননা স্মারক ও সনদপত্র অর্জনের জন্য তাদের অভিনন্দন জানান। তিনি কারাতে প্রশিক্ষণ ও ক্রীড়াক্ষেত্রে তাদের আরও সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহীর সুনাম আরও সমৃদ্ধ করার জন্য শুভকামনা জানান।


সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ কারাতে রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মাহমুদুল নবী তুষার, সদস্য গোলাম মর্তুজা মিল্টন এবং প্রশিক্ষণার্থী মোছাঃ ফাতেমা, তন্ময় ঘোষ সুজন ও ফরিদ উদ্দিন।


উল্লেখ্য, গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয়।