বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট মিস্ত্রি মো. গিয়াসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বুধবার শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


নগরীর সবজিপাড়া নিবাসী রাসিক কর্মচারী মো. গিয়াসুজ্জামান গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বুধবার বাদ জোহর রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ সংলগ্ন মাঠে মরহুম মোঃ গিয়াসুজ্জামানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।


জানাজায় রাসিকের কর্মকর্তা-কর্মচারী, মরহুমের সহকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।