বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাউয়েটের ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৫ অপরাহ্ন
বাউয়েটের ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৭তম অর্থ কমিটির সভা বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া সভায় সভাপতিত্ব করেন।


সভায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও বহিঃনিরীক্ষক প্রতিবেদন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির কার্যবিবরণী অনুমোদন করা হয়।


সভা শেষে তিনি বাউয়েটের ২০২৬-২৭ অর্থবছরের প্রধান নির্মাণকাজ ও প্রস্তাবিত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানসহ অর্থ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।