বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে ধরে পুলিশে দিল জনতা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে ধরে পুলিশে দিল জনতা

পাবনার ঈশ্বরদীতে তরিকুল ইসলাম রঞ্জু নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। রঞ্জু ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বুধবার (৩০  সেপ্টেম্বর) শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রকাশ্যে তাকে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় ‘স্বাধীনভাবে ঘোরাফেরা’ করতে দেখে তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।


একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা রঞ্জুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশী হেফাজতে নেয়। এর আগে ছাত্রজনতার গণঅভূত্থান ও দেশের রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী সময়ে তিনি এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন।



ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, ‘শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা তরিকুল ইসলাম রঞ্জুকে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে পুলিশি হেফাজতে নিয়ে থানায় আনা হয়। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ পর্যালোচনা করে আইনগত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।