বড়গাছী স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করে।
কর্মসূচিতে প্রধান অতিথি রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কে এইচ রানা শেখ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেকের আলীসহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।