শনিবার, অক্টোবর ০৩, ২০২৬

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটি সভাপতি আসলাম-উদ-দৌলা, সম্পাদক সালাউদ্দিন মিন্টু

সংবাদ বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ০৮:০৫ অপরাহ্ন
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটি  সভাপতি আসলাম-উদ-দৌলা, সম্পাদক সালাউদ্দিন মিন্টু

রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলাকে সভাপতি এবং সামাজিক সংগঠক সালাউদ্দিন মিন্টুকে সাধারণ সম্পাদক করে সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। 


কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন জননেতা আতাউর রহমানের নাতী এবং স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি সাইদুর রহমানের ভাগ্নে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফিন রহমান কনক। পাশাপশি ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।


উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এবং সুজন রাজশাহী সভাপতি আহমদ সফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান,  রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, জননেতা আতাউর রহমান স্ট্রাস্টের চেয়ারম্যান আফরোজি রহমান খেলনা (পদাধিকার বলে) এবং জননেতা আতাউর রহমান স্ট্রাস্টের সদস্য সচিব মাসুদ রানা সরকার (পদাধিকার বলে)।


কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সহ-সভাপতি হিসাবে এ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, ওয়ালিউর রহমান বাবু, ডা. রোকনুজ্জামান রিপন ও মাসুজ্জামান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূরে ইসলাম মিলন,  সেলিম রেজা ও জাওয়াদ আহমেদ রাফী, কোষাধ্যক্ষ আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনজিলা এবং কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- কাজী রকিব উদ্দিন, ড. ইবরাহিম হোসেন, মাজেদুর রহমান, ইউসুফ আলী, রাজিব আলী রাতুল, মেহেদী হাসান তুলিপ, মোছা. জুথি ও আইয়ুব আলী তালুকদার।


সভায় আগামী ০৯ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে মানবতাবাদী সাংবাদিক নেতা সাইদুর রহমান স্মরণে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে নাগরিক শোকসভার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। উক্ত নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এবং সুজন রাজশাহী সভাপতি আহমদ সফিউদ্দিন।