শনিবার, আগস্ট ২২, ২০২৬

৩০ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

WP Import ১২ ডিসেম্বর ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন জাতীয়
WP Import ১২ ডিসেম্বর ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন
৩০ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩০ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের লোগো

সোনার দেশ ডেস্ক :


বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বদলির তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির করা হয়।
বদলি হওয়া ৩০ অতিরিক্ত ডিআইজি সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পান।
তথ্যসূত্র: জাগোনিউজ