শনিবার, আগস্ট ২২, ২০২৬

পৃথিবীর কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব

WP Import ১২ ডিসেম্বর ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন জাতীয়
WP Import ১২ ডিসেম্বর ২০২৫ ০৫:০৬ অপরাহ্ন
পৃথিবীর কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব
পৃথিবীর কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোনার দেশ ডেস্ক :


পৃথিবীর কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। কোনো ধরনের চ্যালেঞ্জ কিছু না। যারা আইনশৃঙ্খলার অবনতি করার এবং আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, “যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। পলিটিক্যাল পার্টি আন্দোলন করবে শান্তিপূর্ণভাবে।

কিন্তু সেটা না করে তাদের কর্মীরা সবাই রাইফেল-পিস্তল নিয়ে নেমেছিল বাচ্চাবাচ্চা ছেলেদের খুন করতে। তারা ভেবেছিল, অনেক লোককে খুন করলে ১৫ বছর চুপ ছিল, আরো ১৫ বছর সবাই চুপ থাকবে। এখন নিজেরাই তারা নিজেদের আউট করে দিয়েছে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি