শনিবার, আগস্ট ২২, ২০২৬

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত

WP Import ১১ ডিসেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ন জাতীয়
WP Import ১১ ডিসেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ন
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত


সোনার দেশ ডেস্ক :


টঢ়ফধঃবফ : ১১ উবপ ২০২৫, ১১:৪৯ অগ
চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
উপজেলার বারৈয়াহাট পৌর সদরে বুধবার রাতে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত তাহমিদ উল্লাহ (২৩) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে।
ফেইসবুকে অনেকে তাহমিদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক চাই-মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব বলেছেন।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বারৈয়াহাট পৌরসদরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তাহমিদ আহত হন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

“প্রাথমিকভাবে আমরা শুনেছি, পূর্ব বিরোধের কারণে গতকাল দুই পক্ষ পৌরসভায় একটি চায়ের দোকানে বৈঠকে বসেছিল। সেখানে সিনিয়রের সামনে একজন জুনিয়র পা তুলে বসাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) এসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাত ১২টার দিকে তাহমিদকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

তাহমিদের গায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানান এসআই আলাউদ্দিন।
স্থানীয়রা জানান, সংঘর্ষে জড়ানো দুই পক্ষই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। দুই পক্ষের পুরানো বিরোধে এ সংঘর্ষ হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ