কাটাখালীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৩টার দিকে কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত পালু মন্ডলের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় আগের একটি মাদক মামলা রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে শ্যামপুর থান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রাজবির আহমেদ রবিন (২০) নামের আরেক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্যামপুর চরপাড়া গ্রামের মো. ভুট্টু আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।