বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক

আদমদীঘি প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন। বুধবার তিনি সান্তাহার পৌরসভা, উপজেলা পরিষদ ও সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।


বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সান্তাহার পৌরসভা পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শুরু হয়। এ সময় তিনি পৌর এলাকায় বৃক্ষরোপণ, খাল খনন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে ঢাকারোড পশ্চিম মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ ও আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।


দুপুর ১টায় তিনি আদমদীঘি উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এরপর সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে গোড়গ্রাম খোকন হাজির পুকুরপাড় থেকে আকরামের বাড়ি অভিমুখী সিসি ঢালাই রাস্তা নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার এবং সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।