বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

সোনার দেশ ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এলপিজি ব্যবসায়ীদের বৃহস্পতি ও শুক্রবারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে


বুধবার (১৪ অক্টোবর) এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।


গত সোমবার (১২ অক্টোবর) এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।  


এর আগে বুধবার (১৪ অক্টোবর) এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার।


এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে আজ সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


তথ্যসূত্র: বাংলানিউজ