শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

নাটোরে ৪০৩ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় প্রশাসন

নাটোর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
নাটোরে ৪০৩ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় প্রশাসন

নাটোরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে জেলার ৪০৩টি পূজামণ্ডপে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।


ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে জেলার মন্দির ও পূজামণ্ডপগুলো। দেবী দুর্গার আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।


দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা করছেন ভক্ত ও পূজা উদ্যাপন কমিটির নেতারা। শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক—এমন প্রত্যাশা সবার।