শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

নাটোরে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক এসআরবি

নাটোর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
নাটোরে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক এসআরবি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তার আশ্বাস দিয়েছে এসআরবি। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সমস্যা দ্রুত সমাধানে সদস্যরা প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।


শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নাটোর শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয় কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান এসআরবি-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।


তিনি বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় এসআরবির সদস্যরা নিয়োজিত থাকবেন। যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে তাঁরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।


তন্ময় বিশ্বাস আরও বলেন, নারী, শিশু ও প্রতিবন্ধীরা যেন নির্বিঘ্নে পূজা উদ্যাপন ও মন্দির পরিদর্শন করতে পারেন, সে জন্য বিশেষ সহযোগিতা দেওয়া হবে। এ সময় তিনি নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।