বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
রাজশাহীর বাঘা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুুপুর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর পদ্মা নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার গোকুলপুর গ্রামের আবুর রহমানের ছেলে মিন্টু রহমান ও আবু তাহেরের ছেলে আবু হুরায়রা রহমান দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান আনন্যা পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন। তারা অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে শিকার করায় তাদের দুইজনকে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান আনন্যা বলেন, নির্ধারিত স্থান ছাড়া অন্য স্থানে বালু উত্তোলন করার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় অর্থদন্ড করা হয়েছে।