শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে ধানবোঝাই ভটভটির ধাক্কায় নিহত ১

WP Import ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৭ অপরাহ্ন
WP Import ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৭ অপরাহ্ন
শিবগঞ্জে ধানবোঝাই ভটভটির ধাক্কায় নিহত ১
শিবগঞ্জে ধানবোঝাই ভটভটির ধাক্কায় নিহত ১


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাজারে ভটভটির ধাক্কায় বাসেদ আলী (৯৫) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহ’র ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ আলী। এ সময় পেছন থেকে আসা একটি ধানবোঝাই ভটভটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।