শিবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ-ইনজেকশন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৫৬ বোতল সিরাপ ও ৪৬০টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপরচকপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৬ বোতল ভারতীয় ফেনসিডিলজাতীয় সিরাপ ও ৪৬০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।