শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মহানগর বিএনপি কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।


প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, ভূমিমন্ত্রীর অসুস্থতায় তারা উদ্বিগ্ন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং আবারও দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তারা।


দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদক আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদক নাজনিন আকতার বিথী, সহক্রীড়া সম্পাদক মোছা. লাভলী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি এবং মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।