সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ২০৫

নিজস্ব প্রতিবেদক ২৬ অক্টোবর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ অক্টোবর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ২০৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোঃ মুরসালিন (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। ডেঙ্গুর জটিল অবস্থার কারণে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।


হাসপাতাল সূত্রে জানা গেছে, মুরসালিন গত ২৪ অক্টোবর সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুর কারণ হিসেবে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম ও ডেঙ্গু মায়োকার্ডাইটিসের মতো গুরুতর জটিলতা ছিল।


হাসপাতালের সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৬১ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৬ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।


বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ২০৫ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।