শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

নাটোরে এমপি আব্দুল আজিজ এর অশ্লীল ভিডিও ভাইরাল, এ যেন ‘মরার উপর খারার ঘা’

নাটোর প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
নাটোরে এমপি আব্দুল আজিজ এর অশ্লীল ভিডিও ভাইরাল, এ যেন ‘মরার উপর খারার ঘা’

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা না থামতেই, নতুন করে  এবার নাটোর-৪ (গুরুদাসপুর বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ এর একটি অশ্লীল ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীর পরিচয় জানা যায়নি।


বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে। ওই  ভিডিওতে সংসদ সদস্য আবদুল আজিজকে নগ্ন অবস্থায় এক নারীর সঙ্গে অশ্লীল কথাবার্তা বলতে শোনা যাচ্ছে। 


এই ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই চারিদিকে নিন্দার ঝড় বইতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করতেও দেখা যাচ্ছে। সেই সঙ্গে এর সত্যতা বিচার না করেই তার শাস্তির দাবিও তোলা হচ্ছে।


এদিকে সংসদ সদস্য আবদুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত আপত্তিকর ভিডিওকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি।


বুধবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এ দাবী করেন।


অন্যদিকে, স্থানীয় বিএনপি এক নেতা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, এটি আব্দুল আজিজের নতুন কোন ঘটনা নয়। এর আগে তিনি আপন ভাতিজার স্ত্রীকেও ধর্ষণ করেছেন। এ বিষয়ে খোঁজখবর করলেই আপনারা জানতে পারবেন। কয়েকজন ছাত্র ও যুবনেতা জানান, আব্দুল আজিজের সাহস থাকলে তিনি এর বিরুদ্ধে লড়াই করে দেখাক। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হবে বলে অনেক নেতাই কথা বলতে রাজি হননি। 


জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আগামী শুক্রবার জেলা বিএনপি জরুরি সভা আহবান করা হয়েছে। সেখানেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। যদি তিনি সত্যি সত্যিই এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু তিনি একজন সংসদ সদস্য, সেজন্য বিষয়টি বিএনপির হাইকমান্ডকে জানানো হবে।


সংবাদ সম্মেলন থেকে মোহাম্মদ আলী বলেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি। সংসদ সদস্য আবদুল আজিজের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি বা বিকৃত করা হয়েছে বলে দাবি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এটি ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


এ বিষয়ে তিনি জানান, নির্বাচনের আগে থেকেই নিজ দলের এবং বিরোধীদলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।


তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এমন ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। 


তিনি আরো জানান, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের বিষয়ে এমনিতেই বিপর্যস্ত অবস্থায় রয়েছেন তিনি। তার উপরে এইরকম একটি ভিডিও ছেড়ে তাকে আরও বেকায়দায় ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি আইনি কোন পদক্ষেপ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।


উল্লেখ্য, গত ১৫ অক্টোবর গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ২৬ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শাকিল। এই ঘটনায় এমপি আব্দুল আজিজ এর বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। ২৭ অক্টোবর রাতে শাকিলের জানাজায় অংশগ্রহণ করা অবস্থায় আব্দুল আজিজকে হেনস্থা করে নেতা কর্মীরা। বৃহস্পতিবার সকালে তার এমন একটি ভিডিও ভাইরাল হয় অনেকেই বলছেন”মরার উপর খারার ঘা”।