শিবগঞ্জে ড. সাইমুম পারভেজের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষার জন্য একহাজার কীট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বীর হাতে এসব কিট তুলে দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবু, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস ও মেডিকেল অফিসার আজিজুল হক সুইটসহ অন্যরা।