শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ইস্কাপ সিরাপ সহ আটক ২
শিবগঞ্জ সীমান্তে ইয়াবা ও ইস্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ ও আজমতপুর বিওপির টহলদল। ৫৯ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে
আজমতপুর বিওপির নায়েক রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮১/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় ও ২৯ অক্টোবর সকালে সোনামসজিদ বিওপির হাবিলদারের নেতৃত্বে শিয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাপ সিরাপ সহ দুইজনকে আটক করে।একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, শাহবাজপুর ইউনিয়নের হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫) ও একই ইউনিয়নেন শিয়ালমারা গ্রামের ছানাউল ইসলামে ছেলে মোঃ মুরছালিন (২১)।