শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

পুঠিয়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ অক্টোবর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ অক্টোবর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
পুঠিয়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পুঠিয়ায় ৩৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বানেশ্বর বাজার থেকে নামাজগ্রামগামী সড়কে মনোজিতের মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাটের মৌগাছি গ্রামের জয় ইসলাম (২৪) ও পুঠিয়ার নামাজগ্রাম গ্রামের তাওসিফ আশরাফী (২২)। তাঁদের মধ্যে জয় ইসলামের কাছ থেকে ৩০০টি এবং তাওসিফের কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।


জেলা ডিবি পুলিশের এসআই স্বপন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।